[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ ও গরুসহ ২৩ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৬, ২১:৩৪

সীমান্তে জব্দকৃত  মদ ও গরু। ছবি: ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী কঠোর অবস্থান নিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক পাঁচটি অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ টাকা।

শুক্রবার (০২ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিজিবির বিশেষ টহল দল এই অভিযানগুলো পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানাধীন ফতেপুর ও রঘুনাথপুর বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন শ্যামপুর ও কুকরিচর গ্রামে অভিযান চালিয়ে ৬৬ বোতল মদ উদ্ধার করে। একই সময়ে মাসুদপুর, মনাকষা ও বাখেরআলী বিওপির সদস্যরা পৃথক অভিযানে মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী, সেতারাপাড়া এবং সদর উপজেলার সোনাদিয়ারচর গ্রাম থেকে ১১টি গরু জব্দ করতে সক্ষম হন।

অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এই অভিযানের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম ও সীমান্ত অপরাধ মোকাবিলায় বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর