[email protected] ঢাকা | রবিবার, ২২শে মার্চ ২০২৬, ৮ই চৈত্র ১৪৩২
thecitybank.com

মহারাজপুরে ইয়াবাসহ দুলাল আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ২১:৫৪

ইয়াবাসহ দুলাল হুদা আটক। ছবি: র‌্যাব-৫
চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. দুলাল হুদা (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
 
গতকাল (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানার ভাগ্যবানপুর গাইনপাড়া এলাকার একটি লিচু বাগান থেকে তাকে আটক করা হয়।
 
গ্রেপ্তারকৃত দুলাল হুদা চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকার মৃত রবিউল শেখের ছেলে।
 
র‍্যাব সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১-এর একটি আভিযানিক দল নিয়মিত টহল দিচ্ছিল। এদিন গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ৫নং মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গাইনপাড়ায় অবৈধ মাদক কেনাবেচা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাইয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে র‍্যাবের দলটি জনৈক মৃত মইদুর মণ্ডলের লিচু বাগানে অভিযান পরিচালনা করে।
 
অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুলাল হুদাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়।
 
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে চাপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর