[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

ভোলাহাটে ৫০ বোতল চকো প্লাসসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩০ ডিসেম্বার ২০২৫, ২২:০৭

আটককৃত যুবক মো: আশিক হোসেন। ছবি: ৫৯ বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. আশিক হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ০৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল তাকে আটক করে।
 
আটককৃত আশিক হোসেন ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।
 
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঁনশিকারী গ্রামস্থ পাকা রাস্তায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন হিসেবে আশিককে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে বিশেষভাবে ফিটিং করা অবস্থায় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় 'Codeine Phosphate & Trielidine Hydrochloride syrup choco+' সিরাপ উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
 
৫৯ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর