[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৭ই মে ২০২৬, ২৩শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জ সীমান্তে রুট বদলে পার পেল না চোরাকারবারী, বিজিবির অভিযানে আটক-১

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩০ ডিসেম্বার ২০২৫, ২১:১৬

৫৯ বিজিবির অভিযানে আটক নুরুল হক। ছবি: ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীদের নিত্যনতুন কৌশল নসাৎ করে দিচ্ছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শাহবাজপুর ও বিনোদপুর ইউনিয়নের প্রচলিত রুট পরিবর্তন করে দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এক চোরাকারবারীর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাত পৌনে ৫টার দিকে বিলভাতিয়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার উত্তর সুকিমপুর গ্রামের মোঃ নুরুল হক (৪০) নামে একজনকে আটক করেছে। অভিযানে তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় 'CHOCO+' সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৯০/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলভাতিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাকারবারীরা বিজিবির চোখ ফাঁকি দিতে সম্প্রতি দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত এলাকাকে রুট হিসেবে বেছে নিয়েছে। তবে বিজিবির কড়া নজরদারির কারণে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, “চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই নতুন পদ্ধতি বা রুট অবলম্বন করুক না কেন, সীমান্ত সুরক্ষায় ও মাদক প্রতিরোধে বিজিবির এই ঐকান্তিক প্রচেষ্টা এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর