[email protected] ঢাকা | বুধবার, ৬ই মে ২০২৬, ২৩শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

র‌্যাবের অভিযানে শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৫ জুলাই ২০২৩, ০৫:২৭

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর গ্রামের মো. আকবর আলী ওরফে একবর ওরফে দুখুর ছেলে মো. সেলিম রেজা ওরফে বাবু ওরফে টেম্পু।

গত সোমবার রাত সোয়া ৮টায় উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকায় অভিযান চালায়।

এসময় শিবগঞ্জ থানার একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা ওরফে বাবু ওরফে টেম্পুকে গ্রেপ্তার করে। পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর