[email protected] ঢাকা | শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির  মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৬, ১৯:১১

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নয়াগোলা চৌমহনি কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় জুমার নামাজের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
 
এ সময় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
 
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজের ওপরও ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
 
বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান। ”মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানানো হয়।
 
এনামুল হক নাসিম/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর