[email protected] ঢাকা | মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬, ২৬শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আমন ধান কাটা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৬, ২১:৩৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ৫৩ হাজার ৯০৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ করেছেন কৃষকরা। এই পরিমাণ জমি থেকে ১ লাখ ৮৪ হাজার ৮৯২ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরই মধ্যে ধান কাটা মাড়াই শুরু হয়ে গেছে। গত ৫ নভেম্বর কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে আমন ধান কাটার উদ্বোধন করে গেছেন।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার ৫৩ হাজার ৯০৫ হেক্টর জমির মধ্যে সদর উপজেলায় আবাদ হয়েছে ১০ হাজার ১৪৫ হেক্টর। সদর উপজেলায় চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪ হাজার ৭৯৭ মেট্রিক টন।

শিবগঞ্জ উপজেলায় ৫১০ হেক্টর জমিতে অঅমন ধান আবাদ হয়েছে। এই জমি থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৭৪৯ মেট্রিক টন।

অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় ১৬ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এই জমিতে থেকে ৫৬ হাজার ৬১২ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সবচেয়ে বেশি আবাদ হয়েছে নাচোল উপজেলায়। এই উপজেলায় ২২ হাজার ১২৫ হেক্টর জমিতে এবার আমন ধানের আবাদ হয়েছে। এই জমি থেকে ৭৫ হাজার ৮৮৮ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোলাহাট উপজেলায় ৬ হাজার ৯২০ হেক্টর জমিতে আমন আবাদ করেছেন কৃষকরা। এই জমি থেকে এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৮৪৬ মেট্রিক টন।

কৃষি অফিস আরো জানায়, এবার আবাদকৃত ধানের জাতগুলোর মধ্যে রয়েছে— স্বর্ণা ৫১, ৩৪, ২৮, ৭৫, ৬৩, জিরাসাইল ইত্যাদি। আবাদকৃত জমির মধ্যে আতপ ধান আবাদ হয়েছে ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর