[email protected] ঢাকা | সোমবার, ৯ই নভেম্বর ২০২৬, ২৫শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনে যা লেখা আছে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৬, ১৫:৪৩

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিন। ফাইল ছবি/সংগ্রহীত

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এ আবেদন করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এসংক্রান্ত একটি ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দিল্লি হাইকমিশন জানিয়েছে, চিঠিটি পাওয়ার পরপরই তারা পরবর্তী করণীয় জানতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবী লিখেছেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শদাতা (আইনজীবী) হিসেবে আমার ক্ষমতাবলে এই চিঠি লিখছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের (শেখ হাসিনা) বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করার খবরের প্রেক্ষিতে আমি আপনাকে আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

শেখ হাসিনার আইনজীবী আরো লিখেছেন, ‘আমাদের এই অনুরোধটি তার (শেখ হাসিনা) বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে, বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রযোজ্য বাধ্যবাধকতা অনুসারে করা হয়েছে।

হাইকমিশন যদি এই বিষয়টি পরীক্ষা করে দেখে এবং আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্রের বিষয়ে আমাদের পরামর্শ দেয়, তবে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা আশা করি, এই অনুরোধটি সময়মতো বিবেচনা করবেন। আপনার সদয় দৃষ্টি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সূত্র: এনপিবি/ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর