[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩রা নভেম্বর ২০২৬, ১৮ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৬, ১৮:৩২

ছবি: সংগ্রহীত

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাংবাদিক সংগঠন রুয়েট রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) প্রতিনিধিরা।

আজ (২ নভেম্বর) নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ, আধুনিক নগর পরিকল্পনায় প্রকৌশলীদের ভূমিকা এবং নগরীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে রুয়েট রিপোর্টার্স ইউনিটির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ, মিডিয়া সম্পাদক মারুফ বিল্লাহ রিফাত, অর্থ সম্পাদক মোহাম্মদ আদিল চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার, কার্যনির্বাহী সদস্য এ.এস.এম. হাফিজ শাহরিয়ার এবং মো. নূর এ তাসনিম শীষ সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর