[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬, ১৪ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

জাতীয় গ্রিডের রিস্টোরেশন সম্পন্ন, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৬, ২৩:১৭

প্রতিকী ছবি

জাতীয় গ্রিড বিপর্যয়ের পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। জাতীয় গ্রিডের রিস্টোরেশন বা পুনরুদ্ধারের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শেষ হয় এ কাজ।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। বাকী অংশেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

এর আগে দুপুর ১২টা ৪৩ মিনিটে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকা।

পিজিসিবি জানিয়েছে, জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলাকালে প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করেন। জাতীয় গ্রিড সিস্টেমটি ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।

পিজিসিবি আরো জানায়, দেশের উত্তরাঞ্চলসহ অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক ছিল। গ্রিডের রিস্টোরেশন কাজ শেষ হলেও বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করায় উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং কমে আসবে।

অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর