[email protected] ঢাকা | রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬, ১১ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

সংবিধান পরিবর্তন না করলে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৬, ১৭:০৫

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। ছবি: সংগ্রহীত

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি বলেছেন, জুলাই সনদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজাই স্বারক্ষিত হয়েছে। এই জুলাই সনদ এটিকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সেই বাস্তবায়নের লক্ষ্যে এখানে সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এখানে বিরোধীদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের প্রাপ্য বরাদ্দ সদস্য পদ রাখা হয়েছে। সংবিধান পরিবর্তন না করলে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সংবিধান সংস্কার করে  জুলাই সনদ বাস্তবায়ন করে এই দেশে ফ্যাসিস্টদের আর্বিভাব চিরতরে বন্ধ হয়ে যায়। সেইজন্যই সরকার কাজ করে যাচ্ছে। একটি গণতান্ত্রিক সমাজ বির্ণিমাণের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমি বিরোধীদলকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা সংসদীয় কমিটিতে আসুন, আপনাদের বক্তব্য দিন, সংবিধান সংশোধন করে, জুলাই সনদ বাস্তবায়ন করে যারা শহীদ হয়ে গেছেন সে সমস্ত ছাত্রছাত্রীর  বা নেতাকর্মীর চাওয়াকে আমরা সম্মান দেয় এবং সেই চাওয়াকে আমরা বাস্তবায়ন করি। আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সমাজকে প্রতিষ্ঠা করি। কোনদিনই যেন আর এখানে ফ্যাসিস্ট এর আর আগমন না ঘটতে পারে। গণতন্ত্র থাকলেই উন্নয়ন হবে এবং গণতন্ত্র থাকলেই নাগরিক অধিকার আসবে।

তিনি আরোও বলেন, সরকার সকল ক্ষেত্রে সচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, অপচয় বন্ধ ও দুর্নীতি বন্ধে বদ্ধ পরিকর। আমাদের সরকার ব্যাপকভাবে প্রশিক্ষণের ব্যাবস্থা করছে। যাতে দেশে বিদেশে কর্মের সৃষ্টি হয়। আমরা মানব সম্পদ উন্নয়নের চেস্টা করছি। এইভাবেই আমাদের দেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাধাসিধে জীবন যাপন করছেন আপনারা দেখতে পাচ্ছেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর