[email protected] ঢাকা | শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬, ২৭শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রাসিক প্রশাসকের সাথে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৬, ১৯:৩০

রাসিক প্রশাসকের সাথে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সৌজন্য সাক্ষাৎ। ছবি: চাঁপাই জার্নাল

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী মারকাজ মাদ্রাসার শিক্ষা সচিব (তালিমাত) মুফতি সাইফুল ইসলাম, প্রিন্সিপাল (মুহতামিম) মুফতি নজরুল ইসলাম, শিক্ষক মাওলানা জিহাদুর রহমান, শিক্ষক মাওলানা হামিদুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি হাফেজ শাফিউল্লাহসহ মাদ্রাসার শিক্ষার্থীরা।

এ সময় মাদ্রাসার সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে তাঁদের মতবিনিময় হয়।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর