[email protected] ঢাকা | মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬, ১৭ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৬, ১৮:১২

ছবি: সংগ্রহীত

নগরীর সড়কের আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৩১ আগস্ট) সকালে নগরী সিপাইপাড়া ফায়ার সার্ভিসের সামনে সড়কে পরিবেশ কর্মীদের এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় পরিবেশ শাখার কর্মীরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আইল্যান্ডের গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। রাসিক প্রশাসক হঠাৎ কার্যক্রম ঘুরে দেখেন এবং নগরীর সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় যথাযথভাবে এসব কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।

তিনি নগরীর সড়ক বিভাজক (আইল্যান্ড) ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গাছপালার যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর