[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬, ৩০শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

একযোগে পুলিশের ৪৯ ইন্সপেক্টরকে বাধ্যতামূলক অবসর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৬, ১৮:১৩

প্রতিকী ছবি

বাংলাদেশ পুলিশের ৪৯ জন পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

গতকাল (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

৭ সহকারী পুলিশ সুপারকেও (এএসপি) বাধ্যতামূলক অবসর

এদিকে, র‌্যাবসহ বিভিন্ন স্থানে কর্মরত ৭ জন সহকারী পুলিশ সুপারকেও (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

অবসরে পাঠানো ৭ এএসপি হলেন- নূরে আলম সিদ্দিকী (র‍্যাব সদর দপ্তর), ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২ এর এএসপি মো. গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলা পুলিশের এএসপি মো. রবিউল ইসলাম।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর