প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৬, ২১:১১
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ক্রিকেটার সাকিব আল হাসানের স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে শুক্রবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এর পরে আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’
আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে দেশে ফিরতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। যে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’
সাকিব আল হাসান একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি এখনই দেশে ফেরা সম্ভব না হয়, তাহলে শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবো। নেত্রী যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের নির্দেশনা মেনে চলবো।’
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: