[email protected] ঢাকা | শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে জেলা এলপিজি পরিবেশক সমিতির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৬, ২০:৪০

ইফতার ও আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি: চাঁপািই জার্নাল

পবিত্র মাহে রমজান-২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা এলপিজি পরিবেশক সমিতির উদ্যোগে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) শহরের শান্তিমোড়স্থ ‘আলাউদ্দিন সুইট এন্ড ফাস্ট ফুড’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা এলপিজি পরিবেশক সমিতির আহ্বায়ক গোলাম সারোয়ার (বিপ্লব)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জনাব মো. খায়রুল ইসলাম, চেম্বারের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, জেলা এলপিজি পরিবেশক সমিতি যুগ্ন আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব নাজমুল হানানসহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, জেলায় নায্য দামে এলপিজি গ্যাস বিক্রির বিষয়ে মতামত দেন। এছাড়া এলপিজি গ্যাস সমিতিকে পূণাঙ্গ ও শক্তিশালী করতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহোযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহেদ বলেন, চেম্বার সবসময় ব্যাবসায়ীদের পাশে ছিল এবং প্রয়োজনে থাকবে। এছাড়া এলপিজি পরিবেশক সমিতিকে কার্যকরী ও শক্তিশালী করতে সব ধরনের সহোযোগিতার আশ্বাস দেন তিনি।

এছাড়া সভায় জেলার এলপিজি গ্যাসের পরিবেশকসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর