[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬, ২১শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজের অভিযোগ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ১২:০৩

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির নির্মাণকাজের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে জেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিশ্বনাথপুর এলাকার বেলাল উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক তার পাশের বাড়ির মালিকের বিরুদ্ধে নিজের জমি ঘিরে বাড়ি নির্মাণের অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা করেন। পরে আদালত ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারায় স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।

মামলার বাদি আব্দুর রাজ্জাক বলেন, আদালতের নিষেধাজ্ঞা দেয়ার পর পুলিশ সরেজমিনে এসে আদেশের অনুলিপি দিয়ে তাদেরকে স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেন। তবুও তারা কাজ চালিয়ে যাচ্ছে।

মামলার প্রধান আসামী আখতারুল ইসলাম সুমনকে পাওয়া না গেলেও তার মা নাসিমা আক্তার রুপা বলেন, জমির নির্ধারিত সীমানা ছেড়েই বাড়ি নির্মাণ করা হচ্ছে। হয়রানী করতেই মিথ্যা মামলা করে কাজ বন্ধ করেছে।

এবিষয়ে শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আকতার হোসেন জানান, আদালতের নিষেধাজ্ঞা পেয়ে নোটিশ দেয়া হয়েছে উভয় পক্ষকে। আদালতের নির্দেশনা মোতাবেক কাজ বন্ধ করা হয়েছে। এরপরেও কাজ চালিয়ে যাবার বিষয়টি তার জানা নেই।

আ.ই/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর