[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩রা নভেম্বর ২০২৬, ১৮ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৬, ১৮:৪২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর দাফন সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুড়ি বাজারের বাসিন্দা ছিলেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে পুকুরিয়াপাড়া বরেন্দা জসিমউদ্দিন হাফিজিয়া ও নূরানী ক্ষমাদ্রাসা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুস্পমাল্য অর্পণ করা হয়। নাচোল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। সেইসাথে বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে জানাযা সম্পন্ন এবং পরে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, থানার এসআই খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিরুল ইসলাম, আবু বাক্কার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের হতে নগদ অর্থ তুলে দেন পিয়াংদাস। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা বয়স হয়েছিল ৮০বছর। তিনি বার্ধক্য জনিত কারণে গতকাল রবিবার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা রমজান আলী চার ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোঃ মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর