[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩রা নভেম্বর ২০২৬, ১৮ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা, চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৬, ১৬:৩২

ছবি: সংগ্রহীত

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ।

সোমবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীরমুক্তিযোদ্ধা মানিক পশরির মরদেহ নিয়ে জামায়াত শিবিরের কর্মকান্ড নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম বলেন, মানিক পশরীর সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে একত্রিত হওয়ার আহবান জানাচ্ছি। আমরা মুক্তিযোদ্ধারার খেয়ে না খেয়ে এই দেশ স্বাধীন করেছি। সেইদিন আমাদের চাওয়া পাওয়ার কিছু ছিল না। আমরা এই দেশ স্বাধীন করেছিলাম বলে আপনারা একটি স্বাধীন দেশ পেয়েছেন, একটা পতাকা পেয়েছেন। তাই আমরা সরকার ও প্রশাসনকে অনুরোধ করবো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। যারা একাত্তরে গণলুটপাট করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের খুজে খুজে বের করেছে, তারা আজকে রাজনীতি করে। তারা আজকে আরোও তান্ডবের চিন্তাভাবনা করছে। তাই পরিশেষে বলতে চাই আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্ত ট্রেনিং আমাদের এখনো আছে। সুতরাং সাবধান হয়ে যান।

বীর মুক্তিযোদ্ধা কমিরুল হক বলেন, হানাদার শক্তির প্রেতাত্মারা পিরোজপুরে যে কাজটি করেছে তার প্রতিবাদ জানানোর জন্যই আমাদের মানববন্ধন। প্রশাসনকে অনুরোধ করবো সেই সমস্ত প্রেতাত্মাদের সহোযোগিতা না করে বরং শাস্তির আওতায় আনা। এ ব্যাপারে প্রশাসন ও জনগনকে আরোও সজাগ হওয়ার আহবান জানাচ্ছি।

বীরমুক্তিযোদ্ধা লুৎফল হক বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর আমরা সমাবেত হয়েছি, আমাদের এক সহোযোদ্ধা মানিক পশরীকে রাতের আধারে চোরের মতো করে দাফন দেওয়ার নিন্দা জানানোর জন্য। এটি অত্যন্ত জঘন্য ও লজ্জাজনক ব্যাপার। দেশের জনগনকে আহবান জানাবো এই ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো হোক এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে ব্যাক্তিটা এই দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে সে জীবনে কি পেয়েছে। সে পেলো দাফন কাফন করতে না দেওয়ার উপহারটা। এটা আমাদের জন্য ,দেশের জন্য এবং জাতির জন্য লজ্জাজনক। তাই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর মারা যান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়েত ইসলামীর সাবেক নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ার কারণে সরকারি তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও পিরোজপুরের মাটিতে তার দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিরুদ্ধে ।

পরে পুলিশের নিরাপত্তার মধ্যে সেদিন বিকেলে পিরোজপুর পুলিশ লাইন্সে তার গার্ড অব অর্নার দেওয়া হয় এবং রাত ২টায় পুলিশ প্রহরায় মানিক পশারীর এক মেয়ে ও দুই বোন গ্রাম পুলিশের সহায়তায় মোবাইলের আলোতে কবর খুঁড়ে মানিক পশারীর লাশ দাফন করে।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমিরুল হক, লুৎফল হক, নুরুল ইসলামসহ অন্যরা।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর