[email protected] ঢাকা | রবিবার, ১লা নভেম্বর ২০২৬, ১৭ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

নাচোলে জমিতে পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৬, ২২:১৭

নাচোল থানা। ছবি: চাঁপাই জার্নাল/ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধানের জমিতে পানি দিতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি হচ্ছে নাচোল মাষ্টার পাড়ার ফজলুল হক (হাতিমূল মাষ্টারের) এর শাহাজালাল (৫০)।

মৃতের পরিবার জানান, শনিবার (৩১অক্টোবর) বিকাল ৩টার দিকে সদর ইউনিয়নের বেচন্দা গ্রামের পাশে গভীর নলকূপে ধানের জমিতে পানি দিব বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায়।

ফোন দেয় তাকে, কিন্তুু ফোন রিসিভ না হওয়ায় এবং খোঁজ নিতে জমিতে যায় পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পান ধানের জমির আইলে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। ঐ মুহুর্তে স্থানীয়ও লোকজনের সহযোগিতায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আমরা খবর পেয়েছি তবে এটা কোন অপ মৃত্যু না। কর্তব্যরত চিকিৎসকের ধারণা অনুযায়ী স্ট্রোক বা হার্টঅ্যাটাক করে তার মৃত্যু হয়েছে।

মোঃ মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর