[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬, ৬ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে দুই সহোদরের জিডি

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২১ অক্টোবার ২০২৬, ২১:০৩

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন দুই সহোদর। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লায়।

রাফসান রহমান স্বাক্ষরিত জিডি সূত্রে জানা গেছে, গত প্রায় ছয় মাস আগে রাফসান রহমানের ছোট বোন মোসা. আতিয়া রহমানকে কৌশলে বিয়ে করেন পৌর এলাকার কারবালা মোড়ের মোস্তফার ছেলে শাহাদাত হোসেন। তাদের দুজনের বিয়ের সম্পর্কটি মেনে না নেওয়ায় রাফসান রহমান ও রাফাত রহমানকে হুমকি দেয়া শুরু করেন তিনি।

এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে শাহাদাত হোসেন বাড়ির সামনে এসে দুই সহোদরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। কয়েকদিন পরই শাহাদাতের স্ত্রী আতিয়া রহমান তার মোবাইল ফোন থেকে রাফসানের স্ত্রীকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এমনকি তার ফেসবুক আইডি থেকে অস্ত্রসহ পরিবারের সদস্যদের নিয়ে একটি ছবি আপলোড করেছেন।

সেখানে লিখেছেন, "অর্থবছরের সেরা গিফট, আমার দুই মা-বাবা''। এদিকে এক সপ্তাহে আগে শাহাদাত হোসেন ফেসবুক আইডিতে রাফসান রহমানকে উদ্দেশ্য করে লিখেছেন, "আপনি দোয়া করেন যেন আমি মারা যায়। আর আমি বেঁচে থাকলে আপনি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েন"। তাদের এ ধরণের কর্মকান্ডে দুই সহোদরসহ পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে। যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন রাফসান রহমান।

তবে শাহাদাত হোসেন অভিযোগগুলো অস্বীকার করে বলেন, যে ছবিতে অস্ত্র সদৃশ্য বস্তু দেখানো হয়েছে। সেটি খেলনা পিস্তল হতে পারে। গত ১৪ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে আমার অসুস্থ স্ত্রীকে ওষুধ দিতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাফসান রহমান ও তার লোকজন আমার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, রাফসান রহমান নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিটি তদন্তধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ.ই/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর