প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৬, ২১:০৯
চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের (রেজি. নং রাজ-২৪০৫) নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব অর্পণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় হুজুরপুর বাসস্ট্যান্ড এলাকার পানির ট্যাংক মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য কামাল উদ্দিন।
সংগঠন সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মো. সাইদুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান। তাঁকে সহযোগিতা করেন প্রধান নির্বাচন কমিশনারের সহকারী মো. মনিমুল হক।
নবগঠিত কমিটিতে মো. রেজাউল করিম সভাপতি, মো. দুরুল সিনিয়র সহ-সভাপতি, মো. সোহেল রানা ও মো. খোরশেদ সহ-সভাপতি, মো. দেলওয়ার হোসেন সবুজ সাধারণ সম্পাদক, মো. ইসরাফিল হক যুগ্ম সম্পাদক, মো. জাকারিয়া আলম সহ-সম্পাদক, এম. এল. রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক, মো. ওয়েশ কুরুনী কোষাধ্যক্ষ, মো. আমিনুল ইসলাম দপ্তর সম্পাদক এবং মো. বাবুল আলী প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া মো. জিয়াউল হক ও মো. নেওয়াজ শরিফ কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
শপথ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মো. সাইদুর রহমান বলেন, হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে নবগঠিত কমিটির শপথ গ্রহণ গুরুত্বপূর্ণ।
নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের কল্যাণ, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা চাঁপাইনবাবগঞ্জের হোটেল শ্রমিকদের সার্বিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
“দুনিয়ার মজদুর এক হও”—এই স্লোগানকে সামনে রেখে কমিটির সদস্যরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: