[email protected] ঢাকা | সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬, ১২ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

সোনামসজিদে অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৬, ১৯:৫৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আবদুল মালেকের হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের ভাতিজা মনিরুল ইসলাম বলেন, গত ৯ সেপ্টেম্বর পারিবারিক রাস্তা নিয়ে বিরোধের জেরে আবদুল মালেকের বাড়িতে একদল ব্যক্তি হামলা চালায়।

এ সময় তাকে ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ করা হয়।

হামলায় আবদুল মালেক গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গেল ১৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার ১৫ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের ভাই নাইমুল ইসলাম, মনিরুল ইসলাম বাবলু ও চাচাতো ভাই গোলাম মোস্তফা জেম চৌধুরীসহ অন্যরা।

এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, আসামিদের গ্রেপ্তার করতে একাধিকবার অভিযান চালানো হয়েছে। শিগগির আসামিদের গ্রেপ্তার করা হবে।

আ.ই/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর