[email protected] ঢাকা | সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬, ১২ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৬, ১৬:৩৯

২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই তরুণের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর সংলগ্ন মহানন্দা নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহিপুর ভাটোপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুজন ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীর দিয়ায় ধাইনগর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে ও পানিতে তলিয়ে যান তারা। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা অন্যদের চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং নদী থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গোবরতলা ইউনিয়নে নদীতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি দেখছে এবং প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর