প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৬, ১৭:০০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ী চাঁদপুর গ্রামের বড় বাজার, থানতলা বাজারসহ বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চককীর্তি ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে সাধারণ মানুষের সঙ্গে অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা।
সম্প্রতি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের ধারাবাহিকতায় চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রবিউল ইসলাম (রবু), এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তারা বাজার ও সড়কের পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন।
চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা বলেন, সমাজের প্রত্যেক মানুষের উচিত নিজের আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা। তাহলেই আমরা একটি বসবাসযোগ্য ও পরিচ্ছন্ন আবাসস্থল গড়ে তুলতে পারব।
তিনি আরও বলেন, ইউনিয়নকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার সামাজিক দায়িত্ব। শুধু সরকারি পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে নাগরিকরা নিজ নিজ উদ্যোগে নিজেদের এলাকা পরিষ্কার রাখলে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: