[email protected] ঢাকা | রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬, ২২শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৫ সেপ্টেম্বার ২০২৬, ১৯:৪২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্প্রীতি’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি কামাল সুকরানা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সেলিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা নাসিমুল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের পর অতিথি ও সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে শিশুদেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর