[email protected] ঢাকা | শনিবার, ২৯শে আগস্ট ২০২৬, ১৪ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ মেয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৬, ১৫:২২

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা নদীতে ডুবে পাঁচ কন্যার শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট) দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ইউপির সদস্য মোঃ মজিবুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

জানা যায়, সদর চাঁপাইনবাবগঞ্জে দেবীনগর ইউনিয়ন চর চাকলা মরা  নদীর ধারে বন্যার পানিতে গোসল করত গিয়ে একসাথে ৫ জন মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

ইউপি সদস্য মজিবুর বলেন, বেলা পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থি হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর