প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৬, ২৩:৫৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর রুমন খান নামের এক অটোরিকশা চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
নিহত রুমন খাঁন হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সেলিমাবাদ এলাকার একরাম আলীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন, অসীম খাঁন, রফিকুল ও ফারুক।
এলাকাবাসী জানান, গত ২১ আগষ্ট অসীম খান ও তার দুই সহোযোগি অটোরিকশাটি ভাড়া করে। তারপর থেকে রুমন খান নিখোঁজ ছিলেন। পুলিশ নিখোঁজের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অটোরিকশাটি উদ্ধার করে এবং অসীম খানকে গ্রেপ্তার করে। তবে অটোরিকশা উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেফতার করার পরও কেন পুলিশ সেই সময় রুমন খানের সন্ধান বা হদিশ মেলাতে পারেনি—তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর সূত্রে আরোও জানা যায়, গত ২৪ আগষ্ট এলাকাবাসীর ব্যানারে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় প্রায় দুইঘন্টা সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা এবং শিবগঞ্জ থানা পুলিশের আশ্বাসে প্রায় দুই ঘন্টা পর অবরোধ তুলে দেন মানববন্ধনকারীরা। পরে আজকে স্থানীয়দের সহোযোগিতায় শিবগঞ্জ পৌরসভার ০৮ নং ওয়ার্ডের পুঠিমারী বিল এলাকা থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ওয়াসিম ফিরোজ জানান, এই ঘটনায় গত ২৩ তারিখ প্রথমে অসীমকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর দুইজন রফিকুল ও ফারুককে আটক করা হয় এবং সেদিনেই ফারুকের বাড়ি থেকে অটোরিক্সাটি উদ্ধার করা হয়। পরে গতকালকে তিনজনকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়। আজকে দ্বিতীয় দিনে তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে পুলিশ ও স্থানীয়দের সহোযোগিতায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহটি নিহতের পরিবার প্রাথমিকভাবে শনাক্ত করেছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: