[email protected] ঢাকা | রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬, ৫ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে সড়ক দূঘর্টনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৬, ১৭:০৪

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দূঘর্টনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুর কানসাট কলেজের সামনে মটরসাইকের ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।

জানা যায়, দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নিহতদের মোটর সাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, মৃত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মানাধীন কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন, বালিয়াদিঘির মধ্যে বাজারের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুইজনেই ট্রাকের শ্রমিক ছিল।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর