[email protected] ঢাকা | রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬, ৫ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জ মহাসড়কে নির্মানাধীন কালভাটে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৬, ১৪:২৩

শিবগঞ্জ থানা। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মানাধীন কালভাটে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগষ্ট) ভোর সোয়া পাঁচটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান।

নিহতরা হল-একই ইউনিয়নের বালিয়াদিঘি মধ্যে বাজারের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)  ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনেই ট্রাকের শ্রমিক ছিল।

ওসি মতিউর রহমান জানান, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ী বালিয়াদিঘি ফিরছিলেন। অসাবধানতা বসত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মানাধীন কালভার্টের নিচে পড়ে গেলে গুরুত্বর আহত হন তারা। বিষয়টি দেখতে পেয়ে ওই পথে যাতায়াতকারিরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ওসি মতিউর রহমান আরোও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর