[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬, ৩০শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

বোয়ালিয়া থানার সাবেক ওসি নিবারন চাকরি হারালেন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৬, ১৮:৩৭

ছবি: সংগ্রহীত

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার সাবেক ওসি নিবারন চন্দ্র বর্মন চাকরি হারিয়েছেন। তিনিসহ ৪৯জন পুলিশ ইন্সপেক্টরের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে।

নিবারন চন্দ্র বর্মন প্রায় তিন বছর বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ২২ জানুয়ারি তাঁকে বোয়ালিয়া মডেল থানা থেকে সরিয়ে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বদলি করা হয়। বর্তমান সরকারের আমলে তাঁকে জামালপুরের একটি থানায় ওসি হিসাবে পদায়ন করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসির দায়িত্ব পালনকালে নিবারন চন্দ্র বর্মনের বিরুদ্ধে সেসময়ের বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের নামে হয়রানিমূলক মামলা এবং গ্রেপ্তার করে হয়রানি ও নির্যাতন চালানো ছাড়াও অর্থ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর