[email protected] ঢাকা | সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬, ৫ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ মাহাদী নিখোঁজ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৬, ১১:১৫

নিখোঁজ আব্দুল্লাহ মাহদী। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ঝাঁপাই পাড়া এলাকার ১৩ বছর বয়সী কিশোর আব্দুল্লাহ মাহাদী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি গেটলক বাসে আব্দুল্লাহ মাহাদীকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে উঠিয়ে দেওয়া হয়। তবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ আব্দুল্লাহ মাহাদী ঝাঁপাই পাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মোয়াজ্জেম হোসেন এবং মাতা সজেমা বেগম। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি আব্দুল্লাহ মাহাদীর অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ নং +880 1719-795764

এদিকে কিশোরের নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর