[email protected] ঢাকা | বুধবার, ১৫ই জুলাই ২০২৬, ৩১শে আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের পরিবারকে ১৫ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৬, ১৯:৩২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে মৃত সদস্যদের পরিবার এবং সন্তানদের বিয়ের জন্য মোট ১৫ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনের মৃত ১১ জন সদস্যের পরিবারকে ৭০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ জন সদস্যের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার টাকা করে এবং ৫ জন ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ৮ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

উক্ত অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস মালিক গ্রুপের সভাপতি দানিউল হক, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

এছাড়া জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার এবং সহসভাপতি আমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর