[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু, মারা গেল ৬ ছাগলও

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ জুন ২০২৬, ২০:১৮

প্রতিকী ছবি

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া খোরশেদ আলম (৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় বজ্রপাতে ৬টি ছাগল‌ও মারা যায়।

শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরন‌ই এলাকার মালতলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে রহমত উল্যাহ ও খোরশেদসহ বেশ কয়েকজন কৃষক মাঠে কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। এর পরপরই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। এছাড়া তার সাথে থাকা খোরশেদ আলম মারাত্মক আহত হন।

বজ্রপাতে ৬টি ছাগল‌ও মারা যায়। এলাকার লোকজন আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর