প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৬, ২১:৪৪
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অবস্থিত পলশায় ‘পলশা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’ আয়োজিত একটি বর্ণাঢ্য ‘সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) সমিতির নিজস্ব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জেলা পরিষদের প্রশাসক মো: হারুনুর রশীদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু হেনা মো: আতাউল হক কমল, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোসলেম উদ্দিন এবং পলশা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আল: আবু বকরসহ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো: আতাউল হক কমল বলেন, “ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা কৃষি ও কৃষকের উন্নয়নে বদ্ধপরিকর। সমিতির এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ ও সামাজিক উন্নয়নে সহায়ক হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: হারুনুর রশীদ বলেন, “একটি অঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতি সচল রাখতে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিগুলোর ভূমিকা অপরিসীম। পলশা মহেশপুর সমিতি যেভাবে স্থানীয় কৃষকদের ঐক্যবদ্ধ করে সেচ ও পানি সংরক্ষণে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। গ্রামীন উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে জেলা পরিষদ সবসময় আপনাদের পাশে থাকবে।”
সমিতির সভাপতি জনাব মো: ফজলে রাব্বি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সংশ্লিষ্ট সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং সমিতির কার্যক্রম ও উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: