[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

রহনপুরে জারকিনে অবৈধভাবে তেল মজুদের দায়ে চালককে জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৬, ১৯:৪২

প্রতিকী ছবি

রহনপুরে একটি স্টারিং গাড়িতে জারকিনে করে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে এক চালককে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) রহনপুরস্থ ‘মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে’ এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।

ঘটনা সূত্রে জানা যায়, মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে একটি স্টারিং গাড়িতে ১০ লিটার তেল বোতল ও জারকিনে অবৈধভাবে সংগ্রহ করে রাখা হয়েছিল। বিষয়টি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের নজরে আসলে তারা দ্রুত স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। সরকারি আদেশ অমান্য করে এভাবে তেল মজুদ করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ওই চালককে ১০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা জানান, "চালকের আর্থিক অবস্থা বিবেচনা করে জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা পুনরায় গাড়ির ট্যাঙ্কে ভরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।" জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর