[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬, ১১ই চৈত্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গাতে সড়ক দূঘর্টনায় শিবির কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৬, ২২:৪৭

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড়ে সড়ক দূঘর্টনায় ফয়সাল আহমেদ (১৮) নামে এক শিবির কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) সন্ধার দিকে এক সড়ক দূঘর্টনায় তিনি মারা যান।

মৃত ফয়সাল আহমেদ হলেন, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম গ্রামের মৃত আবু সেলিমের ছেলে। এছাড়া ফয়সাল আহমেদ চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সদর উত্তর থানার কর্মী ছিলেন এবং বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার আলিমের শিক্ষার্থীও ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আসার পথে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড়ে গোরস্থানের সামনে ছাগলের সাথে ধাক্কা লাগে ফয়সাল আহমেদের মোটরসাইকেলের। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সেক্রেটারি আব্দুর রহমান বলেন, ফয়সাল আহমেদের নামে আমাদের এক কর্মী ভাই মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো। এই সময় ছাগলের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে সে মোটরসাইকেল থামিয়ে ছাগলটি দেখতে যায় এবং সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সড়ক দূঘর্টনায় একজন মারা গেছেন এবং অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর