[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬, ১১ই চৈত্র ১৪৩২
thecitybank.com

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শতভাগ অটল: নাচোলে আলোচনা সভায় মিজানুর রহমান

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৬, ১৩:২২

নাচোল উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রথমতো ১০টি প্রজেক্ট চালু করতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শতভাগ অটল থাকবেন বলে আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে মিনি কনফারেন্স রুমে ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা এই মন্তব্য করেন তিনি।


নাচোল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচেল থানার তদন্ত অফিসার মো: নুরুল কাদির সৈকত, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, কৃষি অফিসার সলেহ্ আকরাম, মেডিকেল অফিসার মাহবুব-উল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মন্ডল।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।

সভায় বক্তারা ২৫ মার্চের কালো রাতে সংঘটিত গণহত্যার ইতিহাস তুলে ধরেন এবং সকল শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। আলোচনা শেষে গণহত্যা দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর