[email protected] ঢাকা | শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২
thecitybank.com

নাচোলে ভিজিএফ এর চাউল বিতররণ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৬, ১৯:৫৪

নাচোল সদর ইউনিয়নে চাল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন ঈ’দুল ফিতর উপলক্ষে ২০ হাজারের অধিক দুস্থ্য অসহায়/ অতিদরিদ্র্য পরিবারের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর ২০৫.৭৭ মেঃ টন চাউল বিতরণ শুরু হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা।

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের অফিসার দুলাল হোসেন জানান, আসন্ন ঈদু’ল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার আওতার এ বছর ২০৫.৭৭ মেঃ টন চাউল ২০৫৭৭টি দুস্থ্য, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। কার্যক্রমটি নাচোলে গত ১২ মার্চ থেকে শুরু হয়েছে।

তিনি আরও জানান বিতরণ কার্যক্রমটির স্বচ্ছতার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এবছর কসবা ইউনিয়নে ৪,২৩৭, ফতেপুর ইউনিয়নে ৪,৬৩৮, নাচোল ইউনিয়নে ৪,২৭০ ও নেজামপর ইউনিয়নে ৪,৩৪৭টি এবং নাচোল পৌরসভায় ৩,০৮৫টি পরিবারের মাঝে বিতরণের বরাদ্দ প্রদান করেছেন জেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

তালিকা প্রস্তুতের বিষয়ে ৩ নং নাচোল ইউনিয়ন পরিদের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, উপকারভোগীদের জন্য বাছায় ও মাষ্টার রোল প্রস্তুত ও বিতরণ কাজটি খুবই জটিল। তবুও জনসাধারণের কল্যাণে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।


আজ শুক্রবার সকাল ৯ টা থেকে নাচোল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণকালে চেয়ারম্যান সফিকুল ইসলাম, সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আতাউর রহমান, শাহজাহানসহ গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর