[email protected] ঢাকা | শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকট, পাম্পে গ্রাহকদের ভিড়

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১২ মার্চ ২০২৬, ২২:৪৯

পাম্পে তেল নিতে গ্রহকদের ভীড়। ছবি: চাঁপাই ‍জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ শহরে গত কয়েক দিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। যা বৃহস্পতিবার  (১২ মার্চ) তীব্র আকার ধারণ করেছে। এতে বাস, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে এ সংকটকে গ্রাহকরা কৃত্রিম বলে অভিযোগ করছেন, তবে পাম্প কর্তৃপক্ষ বলছেন সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত মের্সাস হোসেন ফিলিং স্টেশন, মহনন্দা বাস কাউন্টার এলাকায় অবস্থিত এমদাদ ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাসহ বাকি উপজেলার বেশির ভাগ পেট্রোল পাম্পেই তেল সরবরারহ নেই বলেই চলে এবং এসব পাম্পে তেল বিক্রি বন্ধ আছে।

তেল নিতে আসা পলাশ জানান, ইফতার পূর্বে মুহুর্তে অনেকক্ষণ যাবত তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আমরা পেশাজীবী এবং মোটরসাইকেলেই আমাদের চলার একমাত্র বাহন। তাই তেলের জন্য বাধ্য হয়েই লাইন ধরতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান হোক এমনটাই আশা করি।

তেল নিতে আসা আরেক মোটরসাইকেল আরোহী সাফি বলেন, শহরের পেট্রোল পাম্প গুলোতে ২০০ আবার কোনটিতে ১০০ টাকার তেল দিচ্ছে। আবার কোন কোন পাম্পে তেল বিক্রি বন্ধ আছে। এই সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিত এবং প্রশাসনের বিষয়গুলো নজরে নেওয়া উচিত।

মের্সাস এমদাদুল পেট্রোল পাম্পের ম্যানেজার শামসুল আলম বলেন, আগে ডিপো থেকে ইচ্ছা মতো তেল পাওয়া যেতো। এখন ডিপো থেকে আমাদেরকে চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না। এছাড়া গ্রহকরা প্রায় প্রতিদিনিই তেল নেওয়ার জন্য পাম্পে আসছে। আগে যে গ্রাহক ৩ বা ৫ দিন পর পাম্পে তেল নিতে আসতো তারা এখন প্রতিদিনই পাম্পে ভীড় জমাচ্ছে তেল নেওয়ার জন্য।

মের্সাাস হোসেন পেট্রোল পাম্পের মালিক জাহাঙ্গীর জানান, গতকাল সন্ধ্যায় পেট্রোল ও অক্টেন ৩ হাজার লিটার করে পেয়েছি এবং ডিজেল সাড়ে চার হাজার লিটার পেয়েছিলাম। যা চাহিদার তুলনায় অনেক কম। মাত্র ২ ঘন্টার মধ্যে ডিজেল বিক্রি করে শেষ হয়ে গেছে। এখন গ্রাহকদের পেট্রোল ও অক্টেন দেওয়া হচ্ছে। এছাড়া গতকাল অক্টেন ও পেট্রোলের সরবরাহ না থাকায় তেল বিক্রি বন্ধ ছিল।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর