প্রকাশিত:
১ মার্চ ২০২৬, ২০:৫৮
চাঁপাইনবাবগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ–এর যৌথ অভিযানে দুইটি হোটেল ও রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (০১ মার্চ) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্নতার অভিযোগে ওসমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং তামান্না সুইট অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শহরের আরও কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টকে সতর্ক করা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, বিভিন্ন হোটেলে বাসি ও অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেনসহ র্যাবের সদস্যসহ প্রমুখ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: