[email protected] ঢাকা | বুধবার, ৬ই মে ২০২৬, ২৩শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

বিজিবি সদস্যের সহায়তায় ভোট দিলেন শিবগঞ্জের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০০

বৃদ্ধকে ভোট কেন্দ্রে যেতে সহোযোগিতা করছেন দুই জন বিজিবি সদস্য। ছবি: ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মো: রুহুল (৮০) নামের এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বিজিবি সদস্যদের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আজমতপুর উপচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে তিনি ভোট দিতে আসেন। এই সময় বিজিবির সদস্যরা তাকে সহোযোগিতায় এগিয়ে আসেন এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে সহোযোগিতা করেন।

বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন,আমরা নির্বাচনের দায়িত্বে রয়েছি। অসুস্থ ও চলাফেরায় অক্ষম ভোটারদের সহযোগিতারও কাজ করছি। এই মুরব্বি খুবই বৃদ্ধ এবং হাঁটতে পারেন না। তাই তাকে সহোযোগিতা করে ভোটকক্ষে পৌঁছে দিয়েছি এবং তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর