[email protected] ঢাকা | শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১১ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৫, ১৯:২৩

ছবি: সংগ্রহীত
গাজীপুর মহানগরীর পুবাইল আক্কাস মার্কেট এলাকায় রেল লাইনে হাঁটতে গিয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।
 
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনের পুবাইল আক্কাস মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেয়া খবরে পূবাইল রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক বিকেলে আক্কাস মার্কেট এলাকার ঢাকা-জয়দেবপুর রেল লাইনে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
 
ঢাকা জোনের রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, নিহতের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর