[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬, ১০ই চৈত্র ১৪৩২
thecitybank.com

শাশুড়িকে দাফন করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৫, ১৯:১৮

নাচোল থানা। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নাচোল উপজেলার ফতেপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের মো. সাদেক আলীর ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্র থেকে জানা যায়, রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন নিহত মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ। তার ফুফু শাশুড়িকে দাফন করতে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও ভ্যানের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় আবুল কালাম আজাদ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর